Published Date 19/10/23
এ্যালো গাছের পাতা থেকে তৈরি জেলকে অ্যালোভেরা বলে । মানুষ
ত্বকের সুন্দর স্বাস্থ্য রক্ষায় এবং ত্বক নরম
করার জন্য হাজার হাজার বছর ধরে এটি ব্যবহার করে আসছে। অ্যালো দীর্ঘকাল ধরে অনেক রোগের নিরাময়ের জন্য একটি লোক চিকিত্সা । সারা
বিশ্বে চারশ'র ও বেশি প্রজাতের এ্যালোভেরার
গাছ রয়েছে। এর মধ্যে কিছু এ্যালোভেরা খুব উন্নত
মানের ।
আদিকাল হতেই গ্রীস, মিশর, জাপান, মেক্সিকো, ভারত ও চীনের
মানুষেরা এ্যালোভেরার বিবিধ ব্যবহার করে আসছে।
প্রকৃতপক্ষে এ্যালোভেরা গাছের পাতা নরম পরিষ্কার জেল দিয়ে
প্যাক করা হয়ে থাকে যার মধ্যে রয়েছে হাইড্রেটিং
প্রভাব। এ্যালোভেরার বিবিধ ঔষধি গুনাগুন রয়েছে
যা শরীরের বিভিন্ন রোগ নিরাময়ে আদিকাল হতে কার্যকরী ভূমিকা রাখছে। এছাড়া মানুষের শারীরিক
সৌন্দর্য বৃদ্ধিতেও এ্যালোভেরার জুস অসাধারন
ভূমিকা পালন করছে।
এ্যালোভেরার যত গুন
খাওয়ার সময় ১ থেকে ৩ আউন্স এ্যালোভেরা জেল খেলে গ্যাষ্ট্রিকের ব্যথা বুক জ্বালা সমস্যা হতে রেহাই পাওয়া যায় । এছাড়া হজমের সমস্যাজনিত
অন্যান্য সমস্যা হতে ও রেহাই
পাওয়া যায়।
এ্যালোভেরা মানুষের ত্বককে রোদের হাত থেকে রক্ষা করে। এ্যালোভেরার পাতা ত্বকে ঘষলে যে জেল বের হয় তা
ত্বক হতে রোদে পোড়া ভাব দুর হয়। এছাড়া শরীরের কোন জায়গায় লালভাব, ঘা ,পাচড়া ,
চুলকানি এবং সংক্রমণ হলে এ্যালোভেরার জেল তা প্রতিরোধে সহায়তা করে।
ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া ১৮১০ -১৮২০
সালের প্রথম দিকে এ্যালোভেরার প্রস্তুতিকে ত্বক রক্ষাকারী হিসাবে বর্ণনা করে।এ্যালোভেরা প্রচলিত ওষুধের তুলনায় প্রায় ৯ দিন পোড়া নিরাময়ের সময় কমাতে পারে।
মানুষ ডায়াবেটিসের প্রতিকার হিসাবে এ্যালোভেরা ব্যবহার করে। কারণ এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে পারে এবং রক্তে শর্করার ব্যবস্থাপনা উন্নত করতে সাহায্য করতে পারে।
এ্যালোভেরা জেলে রয়েছে
অ্যান্টিঅক্সিডেন্ট যা পলিফেনল নামে পরিচিত পদার্থের একটি বৃহৎ পরিবারের অন্তর্গত। পলিফেনলগুলি, এ্যালোভেরার অন্যান্য যৌগগুলির সাথে ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বাধা দেয়
। এ কারনে এ্যালোভেরা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যগুলির জন্য পরিচিতি লাভ করেছে। এ কারনে
এ্যালোভেরা জেল শরীরের যে কোন ক্ষত নিরাময়ে এবং ত্বকের যে কোন সমস্যার
চিকিত্সায়
সাহায্য করে ।
আলসার , ঘা , ঘায়ের ফলে সৃষ্ট ক্ষত প্রতিরোধ ও নিরাময়ে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে । গবেষণা হতে জানা যায় , এ্যালোভেরা জেল মুখের আলসার নিরাময়কে দ্রুত সারিয়ে তোলার পাশাপশি আলসার যুক্ত ব্যথাও কমিয়ে দেয়।
এ্যালোভেরা জেল ব্যবহারকারীরা ব্রণ ,একজিমার মত শরীরের ত্বকজনিত অথবা চামড়াজনিত রোগ হতে মুক্ত থাকতে পারে । ত্বকের আর্দ্রতা ধরে রাখতে , শুষ্ক ত্বকের অবস্থার উপকার করতে এ্যালোভেরা জেলের জুড়ি নেই।
মানুষ সব সময় তরুন থাকতে চায় । এ্যালোভেরা জেল ত্বকের বলিরেখা দুর করে মানুষকে চির তরুণ সজীব রাখতে সাহায্য করে ।
এ্যালোভেরা মানুষের কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় ও নিরাময়ে সাহায্য করতে পারে। এছাড়া ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বা প্রদাহজনক অন্ত্রের রোগ নিরাময়ে ও এ্যালোভেরা গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে।
দাঁতে প্লেক বা ব্যাকটেরিয়াল বায়োফিল্ম তৈরি করা কমাতে পারলে দাঁতের ক্ষয় এবং মাড়ির রোগ প্রতিরোধ করা সম্ভব হয়। এক্ষেত্রে এ্যালোভেরার জুস দাঁতে প্লেক বা ব্যাকটেরিয়াল বায়োফিল্ম তৈরি করা কমাতে
সাহায্য করে। এ্যালোভেরা মুখের প্লাক-উত্পাদক ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাস মিউটান এবং সেইসাথে খামির ক্যান্ডিডা অ্যালবিকানকে মেরে ফেলতে কার্যকর। গবেষকরা ৩০০ জন সুস্থ মানুষের মুখ ধুয়ে ফেলার উপর একটি গবেষণা
করে
জানিয়েছেন ১০০% খাঁটি এ্যালোভেরার জুস স্ট্যান্ডার্ড মাউথওয়াশ উপাদান ক্লোরহেক্সিডিনের মত কাজ করে।
উচ্চ রক্তচাপ হতেই ষ্ট্রোক, হার্ট এ্যাটাকের মত মারাত্বক রোগ সৃষ্টি হতে পারে যার ফলে মানুষের মৃত্যু ও হতে পারে। উচ্চ রক্তচাপ কমাতে এ্যালোভেরার জুস অতুলনীয় কার্যকরী ভূমিকা পালন করে।
শারীরিক সৌন্দর্য্য বৃদ্ধিতে এ্যালোভেরার ব্যবহার
এ্যালোভেরা জেল ব্লেন্ড করে আইসট্রেতে ঢেলে ফ্রিজে রাখুন। বরফ হয়ে গেলে প্রতিদিন একটি করে আইস কিউব ব্যবহার করুন সারা মুখে। এতে করে বড় হয়ে যাওয়া লোমকূপের মুখ বন্ধ হবে এবং মুখে আসবে চকচকে ভাব। এ ছাড়াও দাগ দূর হবে ও ত্বকের বলিরেখা ধীরে ধীরে মিলিয়ে যাবে। প্রতি রাতে ঘুমানোর আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ত্বকে একটি অ্যালোভেরা আইস কিউব বুলিয়ে নিন। ৯০ দিন পর দেখবেন আপনি পেয়ে গেছেন অসাধারণ সুন্দর ত্বক। মেকআপ করার আগে এই আইস কিউব ব্যবহার করলে মুখে মেকআপ সুন্দর বসবে।
এ্যালোভেরা জেল ব্লেন্ড করে মাথার তালুতে লাগিয়ে আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। এ ছাড়াও এ্যালোভেরা জেল ও টি ট্রি অয়েল একসাথে মিশিয়ে হেয়ার সেরাম হিসেবে ব্যবহার করতে পারেন।
এ্যালোভেরা চুল ভেঙে যাওয়া রোধ করে ও চুলের গোড়া শক্ত করে। এটি কন্ডিশনার হিসেবেও দারুণ কাজ করে। চুলে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখলে তা চুলকে ভেতর থেকে কন্ডিশন করে। ফলে চুলের ইলাস্টিসিটি বাড়ে ও চুল মাঝ থেকে ভেঙে যায় না।
চুল ময়শ্চারাইজ করতে অ্যালোভেরা দারুন
কার্যকরী ভূমিকা পালন করে । চুল শুষ্ক ও রুক্ষ হয়ে গেলে এ্যালোভেরা সেটা সারিয়ে তুলতে পারে এবং চুলের ক্ষতিগ্রস্ত কোষগুলোকে সারিয়ে তুলতে পারে। এ্যালোভেরা কেটে ভেতর থেকে জেল বের করে কাঁটা চামচ দিয়ে চেপে চেপে কুঁচি করে নিন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। সারা চুলে লাগিয়ে চুল শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন ৩০ মিনিট।
তারপর পানি দিয়ে ভালোমতো ধুয়ে ফেলুন। চুল ময়শ্চারাইজ করতে আরেকটি অ্যালোভেরা মাস্ক তৈরির পদ্ধতি হলো- এক কাপ টকদই, আধা কাপ এ্যালোভেরা, ৬ টেবিল চামচ মধু, ৬ টেবিল চামচ অলিভ অয়েল একসাথে ব্লেন্ড করে চুল ও তালুতে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।
পা ফেটে গেলে ১ টেবিল চামচ এ্যালোভেরা জেল নিয়ে পায়ে মাসাজ করুন যতক্ষণ পর্যন্ত না ত্বক সেটা শুষে নিচ্ছে। ময়শ্চারাইজারের সাথেও এ্যালোভেরা জেল মিশিয়ে নিয়ে পায়ে ব্যবহার করতে পারেন। নরম কনুই ও হাঁটু পেতেও ময়শ্চারাইজারের সাথে মিশিয়ে বা সরাসরি এ্যালোভেরা জেল লাগাতে হবে।
এ্যালোভেরা ত্বকের ময়লা পরিষ্কার করে। এ ছাড়াও এতে আছে জীবাণুর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা। স্ক্রাব হিসেবে ব্যবহার করতে প্রথমে এ্যালোভেরার জেল বের করে নিতে হবে। এতে অল্প চিনি নিয়ে আলতোভাবে ত্বকে স্ক্রাব করতে হবে। এতে এক দিকে যেমন ত্বকের ময়লা দূর হবে, আরেক দিকে ব্রণের জীবাণুও দূর হবে। এ্যালোভেরাতে আছে হিলিং ও হাইড্রেটিং প্রপার্টি যা শুষ্ক ত্বকের জন্য খুবই দরকারি। এ্যালোভেরার ভেতরের জেল বের করে সরাসরি ত্বকে লাগান। এটি আপনার ত্বকের গভীরে পৌঁছাবে। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
রাতে ঘুমানোর আগে মুখ, গলা ও ঘাড়ে এ্যালোভেরা জেলের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। মুছে ময়শ্চারাইজার লাগান। সপ্তাহে ২ দিন এই মাস্কটি ব্যবহার করুন। কিছু দিনের মধ্যেই দেখতে পাবেন ত্বকের ঝলমলে আভা।
ভ্রুণ সেট ও কন্ডিশনিং করতে এ্যালোভেরা খুবই কাজের জিনিস- যেমন সহজ তেমনি সস্তা। একটি চিকন ব্রাশে এ্যালোভেরা জেল লাগিয়ে নিন। তারপর দুটি ভ্রুণতে ব্রাশটি বুলিয়ে নিন। ভ্রুণ দুটি সারা দিন সেট হয়ে থাকবে এবং চিকচিক করবে। এ্যালোভেরা চুল ঘন হতে ও বাড়তে সাহায্য করে। তাই সমপরিমাণ এ্যালোভেরা জেল ও ভার্জিন অলিভ অয়েল মিশিয়ে রাতে ঘুমানোর আগে ভ্রুণ ও চোখের পাপড়িতে লাগিয়ে নিন। অচিরেই পাবেন ঘন পাপড়ি ও ভ্রুণ।
দাগ দূর করার জন্য খরচসাপেক্ষ কোনো চিকিৎসার পেছনে টাকা ঢালার আগে এ্যালোভেরা ব্যবহার করে দেখতে পারেন। এতে আছে অ্যান্টি ব্যাক্টেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটোরি, অ্যান্টিসেপ্টিক, এস্ট্রিঞ্জেন্ট প্রপার্টি ও খুব উচ্চপরিমাণে ময়েশ্চার কনটেন্ট যা একসাথে মিলে দাগ দূর করতে ভূমিকা রাখে। এছাড়াও এ্যালোভেরা ত্বকের নতুন কোষ জন্মাতে সাহায্য করে ফলে দাগযুক্ত কোষ দূর হয়ে নতুন দাগহীন কোষ জন্মায়। এক চা চামচ এ্যালোভেরা জেলের সাথে ৬ ফোঁটা লেবুর রস মিশিয়ে দাগের ওপর লাগান। নিয়মিত লাগালে দাগ ধীরে ধীরে মিলিয়ে যাবে। গর্ভাবস্থায় সৃষ্টি হওয়া স্ট্রেচ মার্কস দূর করতে হলে প্রতিদিন তিনবার দাগের ওপর এ্যালোভেরা জেল লাগালে এই দাগও সময়ের সাথে মিলিয়ে যায়।
এসব কারনে এ্যালোভেরার উপকারিতা অসীম। পৃথিবী যতদিন থাকবে ,মানুষ সবসময়ই
এ্যালোভেরার ব্যবহার করবে।
Unparalleled human benefits of aloe vera
The gel made from the leaves of the aloe plant is called aloe vera. People have been using it for thousands of years to maintain good skin health and soften the skin. Aloe has long been a folk remedy for many ailments. There are more than four hundred species of aloe vera plants around the world. Some of these aloe vera are of very high quality.
Since ancient times, the people of Greece, Egypt, Japan, Mexico, India and China have been using aloe vera in various ways.
In fact, aloe vera leaves are packed with a soft cleansing gel that has a hydrating effect. Aloe vera has various medicinal properties which have been playing an effective role in curing various diseases of the body since early times. Besides, aloe vera juice is also playing an amazing role in increasing the physical beauty of people.
Aloe vera gel
Consuming 1 to 3 ounces of aloe vera gel during meals can relieve gastric pain and heartburn problems. Apart from this, other problems related to digestive problems are also relieved.
Aloe vera protects human skin from the sun. When aloe vera leaves are rubbed on the skin, the gel that comes out removes the sunburn from the skin. In addition, aloe vera gel helps prevent redness, sores, sores, itching and infection in any part of the body.
The United States Pharmacopoeia describes aloe vera preparations as early as 1810-1820 as a skin protectant. Aloe vera can reduce burn healing time by about 9 days compared to conventional medications.
People use aloe vera as a remedy for diabetes. Because it can increase insulin sensitivity and help improve blood sugar management.
Aloe vera gel contains antioxidants that belong to a large family of substances known as polyphenols. Polyphenols, along with other compounds in aloe vera, inhibit bacterial growth. This is why aloe vera is known for its antibacterial, antiviral and antiseptic properties. Because of this, aloe vera gel helps to heal any wound in the body and treat any skin problem.
Aloe vera under the human lip, mouth Blend aloe vera gel and apply it on the scalp, leave it for half an hour and wash it off. Apart from this, aloe vera gel and tea tree oil can be mixed together and used as a hair serum.
Aloe vera prevents hair breakage and strengthens hair roots. It also works great as a conditioner. Applying aloe vera gel on the hair conditions the hair from within. As a result, the elasticity of the hair increases and the hair does not break from the middle.
Aloe vera plays a great role in moisturizing the hair. When hair becomes dry and rough, aloe vera can heal it and repair damaged hair cells. Cut the aloe vera and take out the gel from inside and squeeze it with a fork spoon and grind it or blend it in a blender. Apply all over the hair and cover the hair with a shower cap for 30 minutes.
Then wash well with water. Another way to make an aloe vera mask to moisturize hair is to blend one cup of yogurt, half a cup of aloe vera, 6 tablespoons of honey, and 6 tablespoons of olive oil on the hair and scalp and keep it for 30 minutes. Then wash off.
When the feet are cracked, take 1 tablespoon of aloe vera gel and massage the feet until the skin absorbs it. You can mix aloe vera gel with moisturizer and use it on your feet. Aloe vera gel should be mixed with moisturizer or applied directly to get soft elbows and knees.
Aloe vera cleanses skin impurities. Apart from this, it has the ability to fight against germs. To use as a scrub, the aloe vera gel must first be extracted. It should be gently scrubbed with a little sugar. It will remove dirt from the skin on the one hand, and acne germs on the other hand. Aloe vera has healing and hydrating properties that are very useful for dry skin. Take out the gel inside the aloe vera and apply it directly on the skin. It will reach deep into your skin. Leave it for 20 minutes and wash it off.
Massage aloe vera gel with a few drops of lemon juice on the face, neck and neck before going to bed at night. Wash off after 20 minutes. Wipe off and apply moisturizer. Use this mask twice a week. Within a few days you will see the glowing skin.
Aloe vera works great for setting and conditioning embryos - as simple as it is cheap. Apply aloe vera gel with a thin brush. Then sweep the brush over the two brows. The embryos will be set and glistening throughout the day. Aloe vera helps hair to thicken and grow. So mix an equal amount of aloe vera gel and virgin olive oil and apply it on the eyelids and eyelids before going to bed at night. Soon you will get dense petals and embryos.
Before pouring money into an expensive treatment to get rid of scars, try aloe vera. It has anti-bacterial, anti-inflammatory, antiseptic, astringent properties and very high moisture content which together helps in removing blemishes. Also, aloe vera helps in the growth of new skin cells so that the scarred cells are removed and new skin cells are born. Mix a teaspoon of aloe vera gel with 6 drops of lemon juice and apply it on the spots. If applied regularly, the spots will disappear gradually. To get rid of stretch marks caused by pregnancy, if you apply aloe vera gel on the marks three times a day, these marks will also disappear with time.
For these reasons, the benefits of aloe vera are endless. As long as the earth exists, people will always use aloe vera.









No comments:
Post a Comment